সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   18-Mar-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। সেসময় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, যুগ্ম সদস্য সচিব রাসেল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ৭ মার্চ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যাকে ভিন্নখাতে প্রভাবিত করার পায়তারা করা হচ্ছে। যে কারণে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলা প্রত্যাহারসহ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করা হয় সংবাদ সম্মেলন থেকে।

office@ukantho.com


Photo

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী শক্তিই আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো....

Photo

পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার দায়ে বাদ ৭১ শিক্ষক

এফএনএস: ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা...

Photo

সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে: তারেক রহমান

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর...

Photo

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

এফএনএস: দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত