বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

উচ্চকন্ঠ   02-Apr-2025   59

Photo

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনীদের বিচার আমরা করবোই। দিল্লিতে বসে করা কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলক‚পায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহিদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তার আত্মীয়স্বজনদের দেশ ছাড়ার সিগন্যাল দিয়েছিলেন। দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে রেখে হাসিনা ও তার আত্মীয়স্বজনরা সবাই পালিয়ে গেছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানিয়ে তিনি বলেন, ভারতের কলকাতায় বসে হাসিনা একেক সময় একেক উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। আমরা শহিদ আবু সাইদ, শহিদ মুগ্ধ, শহিদ আনাসের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করবোই। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা তাদের বিচার করবো। দিল্লি থেকে কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী পুনর্মিলনী আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের...

Photo

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম...

Photo

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে...

Photo

কালীগঞ্জে ২৩ লাখ টাকার চেক বিতরণ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত