রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

উচ্চকন্ঠ   12-Sep-2025   53

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে, যোগ করেন প্রেস সচিব। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে এসব বলেন তিনি। এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। শফিকুল আলম বলেন, ছোটবেলা যেখানে বসে কবি ফররুখ আহমদ কবিতা রচনা করতেন, সেই বাড়ি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে। মধুখালীর যে রেললাইন নির্মাণ করা হচ্ছিল, সেটি কবির বাড়ির ওপর দিয়ে যেত। কবির পরিবারের লোকজন রেললাইন নির্মাণ বাড়ির পাশ দিয়ে করার কথা বলেন। এখন কবির বাড়িও ওপর দিয়ে বা বাড়ি ঘেঁষে নয়, পাশ দিয়ে যাবে রেললাইন। রেলওয়ে এবং সড়ক বিভাগের পক্ষ থেকে বাড়িটি অক্ষত রেখে রেললাইন নির্মাণ করা হবে। তিনি আরও জানান, কবির বাড়ি অক্ষত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

office@ukantho.com


Photo

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন...

Photo

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায়...

Photo

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

এফএনএস: ‎পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকা পড়ে দুই...

Photo

ঝিনাইদহ কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত