রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   10-Aug-2026   26

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি গ্রামের খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামের প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রঙ্গ খাতুন সাতগাছী গ্রামের ইসমাইল মন্ডলের মেয়ে। সে কিছুটা বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, রোববার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রীজের নীচে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে বন্ধের দিনেও খোলা থাকবে অফিস

এফএনএস: এ বছর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী...

Photo

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের...

Photo

হরিণাকুন্ডুতে ৫০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান, জামায়াতের অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট...

Photo

প্রেস বিজ্ঞপ্তি

৯ম জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডাঃ ওলিয়ার রহমানকে সভাপতি, ইমরান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত