মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহে যুবক আটক

উচ্চকন্ঠ   07-Oct-2025   70

Photo

এফএনএস: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর ছোট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটক যুবক জেলার সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়। ছোট বাজার এলাকায় তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে একটি পোস্ট দেন ওই যুবক। এর দুই ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন। সেই পোস্টে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে ধর্ম নিয়ে কটূক্তি করেন। এটি দেখে শহরজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে দুপুরে বিক্ষোভ করেন একদল লোক। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাতে ওই যুবককে আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম। তিনি বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন...

Photo

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন

এফএনএস: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে মোহনগঞ্জগামী...

Photo

মালিকের ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি: কর্মচারীর যাবজ্জীবন

এফএনএস: ষোল বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরে আবুল খায়ের প্লাস্টিক কারখানার...

Photo

ঝিনাইদহের মহেশপুরে মাশকলাই চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত