বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোর ব্রাক লার্নিং সেন্টারে দুই দিন ব্যাপি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Apr-2025   50

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ২৯ ও ৩০ এপ্রিল ২০২৫ ইং তারিখে যশোর ব্রাক লার্নিং সেন্টারে বিভিন্ন অঞ্চলের মাস্টার ক্রাফট পারসন (এম সি পি) দের নিয়ে দুই দিন ব্যাপি এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরিয়েন্টেশনে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এ ওরিয়েন্টেশনে, টেইলারিং এন্ড ড্রেস মেকিং (মহিলা),বিউটি সেলুন (মহিলা),আইডি সাপোর্ট টেকনিশিয়ান, মোবাইল ফোন সার্ভিসিং, মোটরসাইকেল মেকানিক, উড ফার্নিচার, ট্রেডের মাস্টার ক্রাফট পারসন অংশগ্রহণ করেন। প্রতিবছর স্কিলস অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে এ সকল (এম সি পি) দের প্রচেষ্টায় প্রতিটি ব্রাক এরিয়ার অসংখ্য ঝরে পড়া ছেলেমেয়েদের প্রশিক্ষণের আওতায় এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। ওরিয়েন্টেশন টি পরিচালনা করেন যশোর এরিয়া ব্যবস্থাপক সোবহান শেখ, এ সময় আরো উপস্থিত ছিলেন (এস ডি পি) এর কালিগঞ্জ এরিয়ার প্রোগ্রাম অর্গানাইজার মুকুল আলম, যশোর এরিয়ার প্রোগ্রাম অর্গানাইজার কামরুল হাসান।
এ ধরনের ওরিয়েন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে ব্যবসা পরিচালনার নানাবিধ উপায় সম্পর্কে জানা যায় এবং সফল উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে।এ সকল ব্যবসায়ীগণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সীমান্তে বসবাসকারী ১২৫ জনের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী...

Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

খুলনার জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত কিশোরের মৃত্যু

এফএনএস: খুলনায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কিশোর পলাশের মৃত্যু হয়েছে।...

Photo

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা, ˆবৈষম্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত