প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত আরও একজন
উচ্চকন্ঠ 06-May-2026 60
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের রফিকুল ইসলাম বাবু।
বুধবার (সকাল ৯টার দিকে) উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে রফিকুল ইসলাম বাবুও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ইসলাম বাবুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিমন ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শামীম হোসেনের মৃত্যু হয়েছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
office@ukantho.com