শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

উচ্চকন্ঠ   31-May-2025   53

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার শাপলা চত্বরের পশ্চিম পাশে মাদক নিয়ে বিরোধের জেরে জীবন হোসেন ওরফে মন্টু (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। তারই জেরে বেপারীপাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল, বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনের ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই জীবন ওরফে ঝন্টুর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান , ঘটনার পর তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন। আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারে অভিযানে পুলিশ কাজ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: নিজের মন্ত্রনালয় নিয়ে অসহায়ত্ব...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের...

Photo

সংস্কার-নীতি প্রণয়ন নভেম্বরে শেষ হবে এটা সঠিক নয়: অন্তর্বর্তী সরকার

এফএনএস: সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ করতে হবে-এমন ধারণা...

Photo

সৎমাকে খুন করে কারাগারে, জামিনে এসে আপন মাকে হত্যা

এফএনএস: ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত