সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশনের ইফতার মাহাফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   04-Mar-2026   78

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশনের আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেয় সংগঠনটির সকল সদস্যরা। এ সময় এক উন্মুক্ত আলোচনায় সংগঠনটির সদস্যরা তাদের নানা রকম সংকট ও সমস্যার কথা আলোচনা করেন এবং সব সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ইফতার মাহাফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ সমিতির সভাপতি আহসান হাবীব রনক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু,পরিবেশক সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম, সেলস অফিসার ইউনিটির সাবেক সভাপতি বিল্লাল হোসেন লিটু, ঝিনাইদহ প্রসক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি।সেলস অফিসার ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মল্লিক।
অনুষ্ঠানে সেলস অফিসার ইউনিটি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো: ফারুক হোসেন।

office@ukantho.com


Photo

শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনায় চাপাতি-বাইকসহ গ্রেপ্তার আরও ২

এফএনএস: রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে...

Photo

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটি গঠন ও শপথ বাক্য পাঠ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে বিএডিসির খাল এখন কৃষকের গলার কাঁটা: দশ হাজার হেক্টর জমির ফসল পানির নীচে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটী...

Photo

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিল

এফএনএস: জুলাই গণহত্যা জড়িত থাকায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত