শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ দিত হবে না: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   26-Jan-2026   60

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকরি হবে মেধার ভিত্তিতে। আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট নিই, এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ। গতকাল সোমবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক নির্বাচনি জনসংযোগে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়। এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এ জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি। যারা ৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ হায়দার আলী...

Photo

২৯ অক্টোবরের যুব সমাবেশ সফল করতে হবে: মাহাবুবার রহমান মিলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২ মার্চ সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত