শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   16-Feb-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি পরিষদের আয়োজনে মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। চলমান প্রথম রাউন্ডের খেলায় শনিবার বিকেল ৪টার সময় ভুটিয়ারগাতী উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব বনাম মামা ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক, সাবেক যুবনেতা গোল্ডেন এগরোভিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শের আলী ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক জাহিদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রওনক, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান সমেন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেজাউল ইসলামসহ অন্যান্যরা। খেলা পরিচালনা করেন, রেফারি শেখ মোহাম্মদ বেলাল হোসাইন। খেলায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন মামা-ভাগ্নে স্পোর্টিং ক্লাবের মোঃ তামিম হোসেন। খেলা শেষে প্রধান অতিথি তামিমের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, গত ১ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ খেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন, শক্তিশালী প্রতিষ্ঠান...

Photo

হামিদ কন্যা প্রার্থনা চিকনগুনিয়ায় আক্রান্ত: পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

Photo

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু

এফএনএস: কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে...

Photo

কালীগঞ্জের মল্লিকনগরে ভয়াবহ অগ্নিকান্ড: ২ জন অগ্নিদগ্ধ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকনগরে একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত