বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Jun-2026   61

Photo

এফএনএস: রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। সাজেদুল হক কোতয়ালি থানাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়। পুলিশ জানায়, সাজেদুল হক একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। গত সোমবার রাতে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুর রকিব জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় গ্রামে গ্রামে ধানের শীষে ভোট প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

এফএনএস: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই জাতীয়...

Photo

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের...

Photo

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত