বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় গ্রামে গ্রামে ধানের শীষে ভোট প্রার্থনা

উচ্চকন্ঠ   25-Nov-2025   67

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ভোলপাড়া, রঘুনাথপুর, পূর্ব বলরামপুর ও কুল্টিখালী বাজারে গণসংযোগ করেন। নেতৃবৃন্দ উক্ত গ্রামসমূহের বাড়ী বাড়ী যেয়ে সর্বস্তরের মানুষের কাছে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে তার আহŸানে সাড়া দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন। এছাড়া মাহবুবার রহমান মিলনের নেতৃত্বে নেতৃবৃন্দ গ্রামের অসুস্থ বয়বৃদ্ধের কাছে হামিদুল ইসলাম হামিদের সালাম পৌছে দেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় মাহবুবার রহমান মিলনের সাথে ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের, উপজেলা যুবদলের নেতা হাসানুর রশীদ মন্নু, স্থানীয় বিএনপি নেতা গোলাম রসুল, শহর আলী, আব্দুল কুদ্দুস, আসাদুল ইসলাম আশা, মোহাম্মদ আলী, আলীপ মিয়া, বিশ^নাথ দাস প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

Photo

রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন,...

Photo

সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

এফএনএস: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে তাদের পার্শ্ববর্তী...

Photo

ঝিনাইদহে ঢালাই চলাকালীন ধ্বসে পড়ল ব্রিজের একাংশ: নিম্নমানের কাজের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত