শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

উচ্চকন্ঠ   20-Apr-2026   102

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল, ডা. কায়সার হামিদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া টিকাদান ক্যাম্পেইনে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও টিকা গৃহিতা শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলার এক হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে চলবে টিকাদান কার্যক্রম। ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, হাম আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ 'গ্রীন জোন' এ রয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলার প্রায় এক লাখ ৮৮ হাজার ৫৫৩ জন শিশু হাম রুবেলার টিকাদানের আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেপ্তার

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিকনিকের...

Photo

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত...

Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

Photo

আ. লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম। তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না

বসির আহাম্মেদ, ঝিনাইদহ- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত