শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

উচ্চকন্ঠ   28-Feb-2025   48

Photo

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান। জামায়াতের মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমির অধ্যাপক মো. রমজান আলী তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. জিহাদ খান জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। জিহাদ খান দুইবারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান। এরআগে গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে দলটি। তারা হলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হুসাইন।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর...

Photo

সেনা হেফাজতে মোজাফফর: শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা...

Photo

চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা

দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার...

Photo

ঝিনাইদহে স্কুল শিক্ষিকার কুরুচিপুর্ন ছবি ও পোস্ট, ফেসবুকে নিন্দা-সমালোচনার ঝড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাওয়া জান্নাত নামে এক স্কুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত