মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

উচ্চকন্ঠ   18-Apr-2026   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে ড্যাবের নেতৃবৃন্দ ছাড়াও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ড্যাবের সদস্য ডা: আব্দুল খালেক, ডা: আনোয়ারুল ইসলাম, ডা: জাকির হোসেন, ডা: শাহিন ঢালী, ডা: আরাফাত রহমান, ডা: হামিদুর রহমান বেলাল, ডা: তন্দ্রা, ডা: তারিন শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচী থেকে বক্তারা, চিকিৎসক রফিকুল ইসলাম বাবলু হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
গত ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবী’র উপস্থিতিতে স্থানীয় কিছু নেতা ডাক্তার বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ করে। একই সাথে হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান থেকে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়।

office@ukantho.com


Photo

নির্বাচনের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত, যুক্তরাষ্ট্রকে জানালেন প্রধান উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশর অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে...

Photo

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়...

Photo

ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক...

Photo

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত