সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মাইলস্টোন শিক্ষার্থী আফনানের পরিবারের পাশে তারেক রহমান

উচ্চকন্ঠ   26-Jul-2025   41

Photo

এফএনএস: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ছাত্র আফনান ফাইয়াজের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে শনিবার সকালে রাজধানীর পল্লবীতে আফনানের বাসায় গিয়ে রিজভী সমবেদনা জানাতে যান। এ সময় আফনানের বাবা আব্দুস সালাম তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আফনানের পরিবারকে সান্ত¡না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাড়ে ১৩শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে...

Photo

কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও খুন করার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং...

Photo

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে...

Photo

প্রমাণ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিদের গ্রেপ্তার নয়: ডিএমপি

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত