সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: উপদেষ্টা আসিফ নজরুল

উচ্চকন্ঠ   02-Mar-2025   52

Photo

এফএনএস: দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল রোববার জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, ‘আগে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। র্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কিন্তু এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। এ পুরস্কারের মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, স্বাধীনতা পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি।’ এবার ১০ জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল।

office@ukantho.com


Photo

রাজধানীর বিজয়নগরে জাপা কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ...

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন...

Photo

বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন...

Photo

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

এফএনএস: ধর্ষণের শিকার মাগুরার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত