বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

উচ্চকন্ঠ   14-Feb-2026   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খড়াশুনি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। শুক্রবার ওই গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো-মৃত বরকত আলী শেখের ছেলে আব্দুল আলিম (৪০), মৃত আছির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৫০), মাহবুব হোসেনের ছেলে টিটু হোসেন (৩০) ও নাজিম উদ্দিন (৩৩) এবং মৃত শমসের আলীর ছেলে মুদাচ্ছের হোসেন (৫০)সহ ৭ জন।
স্থানীয়রা জানায়, আহতরা নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুলের সমর্থক। সম্প্রতি ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সমর্থকদের সাথে গোলাম রসুলের সমর্থকদের বিরোধ চলছিলো। শুক্রবার নলডাঙ্গা বাজার থেকে ফেরার পথে দক্ষিণপাড়া মোড়ে পৌছালে হাসানুজ্জামান হাসুর সমর্থক আব্বাস, মন্নু, কিয়ামদ্দি, জিল্লু, শাওনসহ আরও কয়েকজন গোলাম রসুলের সমর্থকদের উপর হামলা চালায়। সেসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মোট ৭ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসু স্বৈরাচার আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গঠন করেছে। যারা এতদিন আওয়ামী লীগ করেছে তারাই এখন বিএনপি সেজে আমার নেতাকর্মীদের উপর হামলা করছে। যারা বিএনপি দাবী করছে তারা এর আগে আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনারের সাথে দল করেছে তার ছবিও আমাদের কাছে রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, মারামারির সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে নসিমন চালক খুন

আরিফুল ইসলাম, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে...

Photo

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

এফএনএস: যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ...

Photo

তারেক রহমান শিক্ষকদের আন্দোলনে নীতিগতভাবে একমত: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি...

Photo

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত