মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   17-Jan-2026   80

Photo

এফএনএস: যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ পড়তে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না। তিনি বলেন, যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা কিন্তু একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন বানচাল করার জন্য সেই স্বাধীনতাবিরোধী শক্তি আবার উঠেপড়ে লেগেছে। সাবেক এই মন্ত্রী বলেন, কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের কর্মীরা ১৭টা বছর রাস্তায় আন্দোলন করেছি। আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজ অনেকেই সেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। তিনি বলেন, অনেকে ’৭১ সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা ’৭১ এ স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থিরা স্বাধীনতাযুদ্ধ স্বীকার করেনি। তারা এখন বলতে চায়, ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি বলেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই, স্বাধীনতা একবারই আসে। রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম।

office@ukantho.com


Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের...

Photo

বাড়ির নীচের বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের...

Photo

ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার ২ পুলিশ সদস্য

এফএসএস: ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।...

Photo

দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

এফএনএস: ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত