অপরাধ
ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার ২ পুলিশ সদস্য
উচ্চকন্ঠ 06-Apr-2025 37
এফএসএস: ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। স¤প্রতি টাঙ্গাইলের দেলদুয়ারের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে। এই দুই পুলিশ সদস্য হলেন ফারহান হোসেন ওরফে সানি এবং নাদের খান। তারা কালিহাতীর সার্কেল এএসপির দেহরক্ষী। গত শনিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর দেলদুয়ার থানার এসআই নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এলাকাবাসী জানান, ওই গ্রামের মাদক কারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা কিনে চার যুবক ঘটনাস্থল ত্যাগ করছিলেন। এসময় গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মÐলের ছেলে শুভ মÐল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ী গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় একজন পালিয়ে যান। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেলের আব্দুল্লাহ আল ইমরান কোনো মন্তব্য করেননি। টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মাদক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
office@ukantho.com