সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

উচ্চকন্ঠ   19-Feb-2026   30

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে জাকজমকপূর্ণ ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ থেকে অর্জিত অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও জেলার অন্ধ পুনর্বাসনে ব্যবহার করা হবে।
বুধবার (১৮ ফেব্রæয়ারী) বিকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।
ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও জেলার অন্ধ পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেলিম রেজা, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসনে, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার নাথ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মোয়াজ্জেম হোসন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ফুটবল ম্যাচ ঘিরে দুপুর থেকেই জেলার ৬টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফুটবল ম্যাচের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঝিনাইদহ সদর, মহেশপুর ও শৈলকুপা উপজেলা (টিম-১) এবং হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা (টিম-২) নিয়ে গঠিত পৃথক দুটি টিম প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। এছাড়া খেলার মধ্য বিরতীতে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার বিভিন্ন এলাকায় অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ রয়েছে। অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজের অংশ। পৃষ্টপোষকতা ও সঠিক গাইডলাইন পেলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা দৃষ্টিহীন মানুষগুলোর পুনর্বাসন ও তাদের আর্থিক ভাবে সহায়তা করার লক্ষ্যে ব্যতিক্রমী এ আয়োজন করেছি। জেলার আপামর সাধারণ মানুষের দারুণ সাড়া পেয়েছি। আমরা চাই, আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ। আমরা ইনশআল্লাহ, সবাই মিলে এই বাংলাদেশ গড়ে তুলবো।
প্রসঙ্গত, ফুটবল ম্যাচ উপভোগের জন্য সৌজন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা। বিক্রিত টিকিটের মাধ্যমে অর্জিত অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন তহবিলে হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ কালীগঞ্জ পৌরবাসী, সমাধানে ঠনঠনাঠন, মুখে আশ্বাস কর্তৃপক্ষের

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর...

Photo

আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

এফএনএস: মাগুরায় শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত...

Photo

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

Photo

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

এফএনএস: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত