শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও খুন করার হুমকি, থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   05-Apr-2026   891

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং স্টেশনে ট্যাংকি খুলে জোরপূর্বক তেল নেয়াকে কেন্দ্র করে সাংবাদিকের উপর উত্তেজিত হয় এক যুবক। এ ঘটনায় ওই যুবক সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকির দেয়। এ ঘটনাই ওই সাংবাদিক স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মেহেদী হাসান ফিরোজ রবিবার (৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে কালীগঞ্জের এস.আর ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় শিবনগর গ্রামের সাবেক কমিশনার মার্জেদ হোসেনের ছেলে তারিকুল ইসলাম বিপ্লব মোটরসাইকেলের খালি ট্যাংকি হাতে নিয়ে সিরিয়াল ভঙ্গ করে জোরপূর্বক তেল নেয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, ঘটনার সময় তিনি তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে।
এদিকে একই দিন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর মেসেঞ্জারে পুনরায় অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আইনি সহায়তার জন্য কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ২০২১ সালে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মকছেদ আলীকে ছুরি মেরে হত্যার চেষ্টা সহ আব্দুর রহমান নামের এক মানষিক প্রতিবন্ধিকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাংবাদিককে হত্যার হুমকি প্রদানে নিন্দা ও অবিলম্বে সন্ত্রাসী যুবককে গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...

Photo

তারেক রহমানের রাজনৈতিক সহকারী হওয়ায় রাশেদ খানকে গণসংবর্ধনা মুরারিদহে উৎসবমুখর পরিবেশ, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...

Photo

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত