মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

উচ্চকন্ঠ   18-Feb-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা জামায়াতের আমির আলী আজম মোঃ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল, শিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুল ইসলাম, শহর সভাপতি মেহেদী হাসান রাজুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ জামায়াতের সকল নেতা কর্মী যারা কারাবন্দী রয়েছেন অনতিবিলম্বে তাদের নিঃশ্বর্ত মুক্তি দিতে হবে । তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানীর অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধুকে জোরপূর্বক...

Photo

উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক)...

Photo

মহেশপুরে ১২শ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা...

Photo

কালীগঞ্জে ঝুঁকি নিয়ে ভাঙ্গা সড়কে চলাচল

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আলুকদিয়া গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত