রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

উচ্চকন্ঠ   08-Jan-2026   68

Photo

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে বিলাশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি জমির ভিতর থেকে সোহান ব্যাপারী নামে এক যুবকের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। স্থানীয়রা জানান, রাতে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বাড়ির পাশে তার ভাই নুরুল ইসলাম ব্যাপারীর একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বা ককটেল বানাতে গিয়ে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে চেরাগ আলী বেপারিকান্দি এলাকার দেলোয়ার বেপারির ছেলে সোহান বেপারি নামের একজন ঘটনাস্থলে মারা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জাজিরা থানার ওসি মো. সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

এফএনএস: কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস...

Photo

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

এফএনএস: যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ...

Photo

ঝিনাইদহে কয়েক হাজার পরিবারের মাঝে মালিতা ফউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মালিতা ফউন্ডেশনের...

Photo

চিকিৎসকের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

এফএনএস:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত