বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে কয়েক দফার সংঘর্ষে আহত অর্ধশত

উচ্চকন্ঠ   04-Mar-2026   65

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে গত মঙ্গলবার রাতের ঘটনার জেরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছার পাড়ার লোকজন আরস মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা দিতে না পারায় গত মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন শাহজাহান মিয়ার বাবা নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে রাতে গ্রামে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকালে তারা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

এফএনএস: মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

Photo

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ, নিয়ম ভাঙলে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র,...

Photo

নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস ভয়েস" এর কমিটি গঠন।

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত