রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

উচ্চকন্ঠ   26-Nov-2025   81

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে রিয়া মণি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারের একটি কক্ষ থেকে রিয়ার লাশ উদ্ধার করা হয়। রিয়া মণি জামালপুর জেলার হালিম মন্ডলের মেয়ে। স্বামীকে নিয়ে সোনারগাঁয়ের র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারে থাকতেন তিনি। আটক আদিল জামালপুরের বাদশাহ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ার সঙ্গে এক বছর আগে আদিলের পারিবারিকভাবে বিয়ে হয়। আদিল সোনারগাঁয়ের র‌্যাংগস ফ্যাক্টরিতে চাকরির (বাবুর্চি) সুবাদে স্ত্রীসহ তিনি আবাসিক কোয়ার্টারের একটি কক্ষে বসবাস করছিলেন। গতকাল বুধবার সকালে হঠাৎ চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে হত্যার বিষয়টি টের পায়। নিহতের মাথায় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। আটক আদিল বলেন, গত মঙ্গলবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রিয়া গতকাল বুধবার সকালে নাশতার জন্য পরোটা আনতে বলে। পরে দোকান থেকে পরোটা ও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাসায় ফিরে খাটের ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখি। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) ইমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি: কারাগারে কবি সোহেল হাসান গালিব

এফএনএস: হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের...

Photo

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পৌর মেয়র অসুস্থ মাহবুবার রহমানের শয্যাপাশের্^ উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক পৌর মেয়র...

Photo

দীর্ঘ ১০ বছর আগে মাগুরা থেকে হারিয়ে যাওয়া বাবাকে ঝিনাইদহে খুঁজে বেড়াচ্ছে ছেলে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ...

Photo

চট্টগ্রামে অস্ত্র-ককটেলসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল ও বিস্ফোরকসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত