শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ রেলের কর্মীর বিরুদ্ধে

উচ্চকন্ঠ   25-Jun-2025   58

Photo

এফএনএস: ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়। তাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। রেলওয়ের নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী যাত্রীর বাড়ি কুড়িগ্রামে। রেলওয়ে জেলা পুলিশ সুপার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। তিনি আরও জানান, তাদের দুই জনকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে থানায় নামিয়ে নেওয়া হয়। পরের ট্রেনে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল কমলাপুরে তাই সেখানে মামলা করা হবে।

office@ukantho.com


Photo

চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল ও অলংকার কেনেন মা!

এফএনএস: চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন...

Photo

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে...

Photo

বিতর্কিত গুয়ান্তানামো বে জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: হাজারেরও বেশি শরণার্থীকে গুয়েনতানামো বে...

Photo

সাধারণ যাত্রীদের সঙ্গে যানজটে তারেক রহমানের গাড়ি বহর

এফএনএস: ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত