শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মগবাজারে ‘বাসি খাবার’ খেয়ে দুই শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   21-Dec-2025   97

Photo

এফএনএস: ঢাকার মগবাজারে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে ভাই-বোন। গত শনিবার ওয়্যারলেস মোড়ের আবাসিক ভবন এসএইচএস টাওয়ার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রোববার তাদের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। মৃতরা হচ্ছে-১৪ মাস বয়সী ইলহাম চৌধুরী ও তার বোন ১০ বছরের আফরিদা চৌধুরী। তাদের বাবার নাম মোসলেহ উদ্দিন চৌধুরী। তাদের চাচার গাড়িচালক মো. সুজন মর্গে বলেন, জন্মদিন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর কিছু খাবার অর্ডার করা হয়েছিল। সেগুলোর কিছু অংশ গত শুক্রবার ফ্রিজ থেকে বের করে খেয়েছিল পরিবারটি। এরপরই তারা অসুস্থ হতে থাকে। গত শনিবার সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাশমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। আফরিদার লাশ বাসায় নিয়ে আসতে না আসতেই তার ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী বলেন, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আনা বাইরের খাবার খেয়ে গত শুক্রবার তারা অসুস্থ হয়ে পড়ে। এসএইচএস টাওয়ারের নিচতলার ফ্রিজিং ভ্যান থেকে শিশু দুটির লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন হাতিরঝিল থানার এসআই সুমন মিয়া। তিনি বলেন, পরিবার অন্য সদস্যরা জানিয়েছেন খাবার খেয়ে শিশুদের বাবা-মা ও শিশু দুটি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে একটি শিশু মগবাজার কমিউনিটি হাসপাতালে এবং অন্যজন রাশমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

office@ukantho.com


Photo

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসীর লাশ ফেলে পালালেন স্ত্রী

এফএনএস: মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতালি প্রবাসী...

Photo

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে...

Photo

মালয়েশিয়ায় পাচারের সময় নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

এফএনএস: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা ৬৬...

Photo

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

এফএনএস:জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত