রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় শিকল দিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   19-Apr-2025   73

Photo

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূকে (২২) শিকল দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেনকে (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দেশিয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তিন ব্যক্তি। পাশবিক নির্যাতন চালানোর পাশাপাশি ওই দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়েছে। নির্যাতন ও লুট শেষে পালিয়ে যাওয়ার সময় তারা ঘরের জামাকাপড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলেন, ঘটনার সময় আমার মেয়ে ঘুমে ছিল। আমি বারবার তাদের কাছে মিনতি করেছি ক্ষতি না করার জন্য। কিন্তু তারা আমার কোনো কথাই না শুনে একের পর এক অমানবিক নির্যাতন চালিয়ে গেছে। আমার আলমারি থেকে জামাকাপড় নিচে ফেলে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় তারা। আমি এই লম্পটদের বিচার চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাঙ্গলকোট থানার ওসিএ কে ফজলুল হক জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করেছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মূলহোতা ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ব্যাগ তৈরি করে স্বাবলম্বী হেলাই গ্রামের ৫০০ নারী

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: কালীগঞ্জ পৌর এলাকার...

Photo

ঝিনাইদহে জাতীয় তামাক মুক্ত দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তাই...

Photo

আ. লীগের জনগণের সামনে দাঁড়ানোর সম্ভাবনা দেখি না: মান্না

এফএনএস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই পর্যন্ত...

Photo

পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত