সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলের দুটি আসনে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

উচ্চকন্ঠ   03-Jan-2026   55

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বৈধ প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলোম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আজিজ।
এ সময় জাপার প্রার্থী মিল্টন মোল্যার মনোনয়ন স্থগিতসহ ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন,জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।
অপরদিকে,নড়াইল-২ সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মধ্য ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন।
এ সময় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,বৈধ মনোনয়নপত্র দাখিল কারীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ,জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামি আন্দোলনের মাওলানা তাজুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম।
এ সময় গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ও জাতীয় পার্টির মোঃ ফায়েকুজ্জামান ফিরোজের মনোনয়নপত্র বাতিল করা হয়।

office@ukantho.com


Photo

করোনার পর এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

এফএনএস বিদেশ : করোনা ভাইরাসের আতংক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এর...

Photo

বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে

এফএনএস: ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার...

Photo

সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ...

Photo

নড়াইলে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত