রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে

উচ্চকন্ঠ   21-May-2026   44

Photo

এফএনএস: ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় সেখানকার জ্যেষ্ঠ ছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলি ধরেন। তিনি বলেন, এমন ঘটনা দেশের জন্য লজ্জাজনক। গতকালও (গত বুধবার) একটা শিশু ধর্ষণের পর হাত, পা কেটে ফেলা হয়েছে। মাদ্রাসায় কয়দিন পর পর এমন ঘটনা ঘটে। তারা শুয়ে থাকেন আর ছাত্রদের দিয়ে হাত-পা টেপান। এগুলো করতে করতে তারা (ওস্তাদেরা) এক সময় এতে আকৃষ্ট হন এবং বলাৎকারের মতো ঘটনা ঘটে। এগুলো দেশের জন্য, সমাজের জন্য মানহানিকর। শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। তার সর্বোচ্চ সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি। কোনও আইনজীবী আছেন কিনা আসামির কাছে জানতে চান বিচারক। আসামি জানায়, না। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন, যা আগামি ৮ কার্যদিবসে শেষ করতে হবে। মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মো. আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপকমিশনার হারুন অর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। জিজ্ঞাসাবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ কারণে মাদ্রাসার তরফে তার বিরুদ্ধে মামলা করা হয়। শিশু আব্দুল্লাহকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন গত বুধবার রামপুরা থানায় শিহাব ও নাম না জানা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

office@ukantho.com


Photo

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও চেক জালিয়াতিসহ...

Photo

যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট গঠন করতে পারি: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম...

Photo

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস:কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত