সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে অভিযোগ

উচ্চকন্ঠ   02-Nov-2025   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধিকে হারামজাদা বলে গালি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে।
তিনি মোবাইল ফোনে বলেন হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে, আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাড়িয়ে আমার সাথে কথা বলছেন। মোবাইলের অপরপ্রান্ত থেকে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনের সাথে এমন ভাষায় কথা গুলো বলছিলেন মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন।
ঝিনাইদহের মহেশপুরে আনসার ভিডিপি সদস্যেকে দেওয়া পাকা ঘর তৈরিতে রঙ্গিং টিনের পরিবর্তে নিন্মমানের সাদা টিনে রঙ্গিং রং করা হচ্ছে এমনি তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় কালবেলার মহেশপুর উপজেলা প্রতিনিধি শামীম খান জনী। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন। গনমাধ্যম কর্মীকে দেখেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। কোন কিছু জানতে চাওয়ার আগেই তিনি সাংবাদিকের সাথে খারাপ আচারণ করেন এবং দ্রত সেখান থেকে চলে যান। কিছুক্ষন পর ঘর বরাদ্ধ পাওয়া সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনকে ফোন করেন। এবং ফোনে তিনি রেবেকা খাতুনকে বলেন, হারামজাদা সাংবাদিক এখনো আছে না চলে গেছে, আপনি কি হারামজাদা সাংবাদিকের সামনে দাড়িয়ে আমার সাথে কথা বলছেন।
এমনি একাধিক বার হারামজাদা বলে সাংবাদিককে গালি দিতে শোনা যায়। যা একজন সরকারী কর্মকর্তার মুখ থেকে কেউ আশা করে না।
কালবেলার উপজেলা প্রতিনিধি শামীম খান জনী, সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ,আর সঠিক তথ্যে দিয়ে সহযোগিতা করা একজন সরকারী কর্মকর্তার দায়িত্ব। কিন্তু আনসার কর্মকর্তা খুশি খাতুর তার উল্টো, তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ করলেই কোন এক অপশক্তির বলে সেই সাংবাদিককে হয়রানির স্বীকার হতে হয়। তিনি আরও বলেন ইতিপূর্বে তার বিরুদ্ধে কালবেলাসহ বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকায় ঘুষ চাওয়াসহ অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশ হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। পুর্বের এসব জেরে আমাকে তিনি গালি গালাজ করাসহ অশোভন আচারণ করেছে।
এঘটনায় সাংবাদিক সমাজ আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহ দৃষ্টাস্ত মুলক শাস্তি ও দ্রত বদলি করার দাবি জানাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টম্বরে ঝিনাইদহের মহেশপুরে আনসার ও ভিডিপি সদস্যেকে দেওয়া পাকা ঘর তৈরিতে নানা অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। নিন্ম মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার ফলে নতুন ঘরে ওঠার আগেই দুশ্চিন্তার ভাজ পরেছে উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনের কপালে। এই শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হয়।
পরে নিন্মমানের জালানা পরিবর্তন করলেও ইস্টিমেটে রঙ্গিং টিনের জায়গায় নিন্ম মানের সাদা টিন পরিবর্তন না করে, সেই টিনে রং করে দেওয়া হয়েছে।
মোবাইলে সাংবাদিককে গালমন্দ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বিষয়টি অস্বীকার করে বলেন,উনি কিশের সাংবাদিক আমাকে তো তার আইডি কার্ড দেখাতে পারে নাই।

office@ukantho.com


Photo

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ২ ছাত্রদল নেতা আটক

এফএনএস: ফেনী সদরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা...

Photo

থানার টয়লেটে পাওয়া গেল এএসআইয়ের লাশ

এফএনএস: চট্টগ্রাম নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান...

Photo

হবিগঞ্জে পতাকা উত্তোলনের পর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে...

Photo

মোসাব্বির হত্যায় শুটারসহ গ্রেপ্তার ৩

এফএনএস:ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত