শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

উচ্চকন্ঠ   06-Mar-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে যুবউন্নয়ন ভবনের হলরুমে অনুষ্ঠিত পরিক্ষায় প্রায় ২শ জন বেকার যুব নারী-পুরুষ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণটি পরিচালনা করবে ই-লানিং এন্ড আর্নিং লিমিটেড।
ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ জানান, দেশের ৬৪ জেলায় চলমান এই প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল হতে। ছয় মাস মেয়াদী এই কোর্সে দৈনিক ৮ ঘন্টার প্রশিক্ষণ দেয়া হবে। তিনি জানান লিখিত ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এই কেন্দ্রে তিন ব্যাচে ৭৫ জনকে ভর্তি করা হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা দৈনিক ভিত্তিতে সকাল-বিকাল নাস্তা, দুপুরের খাবার এবং যাতায়াত বাবদ ২শ টাকা হারে ভাতা পাবেন। পরিক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতনু সাহা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রামার অমলেন্দু বিশ্বাস।

office@ukantho.com


Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর...

Photo

কুষ্টিয়ায় সন্তানের গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ, ডাকাতি: গ্রেপ্তার ৩

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র...

Photo

টাঙ্গাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত