সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে রাতের আঁধারে বিএনপি-যুবদল কর্মীদের প্রাচীর ভাঙচুরের ভিডিও ভাইরাল

উচ্চকন্ঠ   21-Oct-2025   90

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে রাতের আঁধারে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার রাতে ডাকবাংলা বাজারের সোহাগ টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের যুবদল কর্মী টোকন, মাছুদ রানা এবং নাথকুন্ডু গ্রামের বিএনপি কর্মী সুরুজ আলীসহ ৪–৫ জন নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর করছে। দুপুরে নির্মিত প্রাচীরটি ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায় তারা। ঘটনাটি পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
জানা যায়, এক বছর আগে সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত কাঙ্গালিয়ার ছেলে সোহাগ একই উপজেলার ডাকবাংলা বাজারের হোটেল ব্যবসায়ী অপর সোহাগের কাছে জমি বিক্রি করেন। জমি বিক্রির পর থেকে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে জমি বিক্রেতা সোহাগ তার জমির সামনে সীমানা প্রাচীর নির্মাণ করেন। পরে রাতের আঁধারে জমি ক্রেতা হোটেল ব্যবসায়ী সোহাগ স্থানীয় যুবদল ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রাচীর ভেঙে দেন।
এ বিষয়ে বিএনপি কর্মী সুরুজ আলী বলেন, আমি সোহাগকে জমি কিনে দিয়েছিলাম। সেই জমিতে অন্যায়ভাবে প্রাচীর দেওয়া হয়েছিল, তাই আমরা সেটি ভেঙে দিয়েছি।
অন্যদিকে জমি বিক্রেতা সোহাগ বলেন, আমরা সাড়ে ৬ শতক জমি বিক্রি করেছি, কিন্তু তারা আরও ১০ ফুট বেশি দখল করতে চাইছে। আমরা আমাদের জায়গায় প্রাচীর দিয়েছি, কিন্তু সোহাগ লোক ভাড়া করে এনে সেটি ভেঙে দিয়েছে। জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনি বা স্থানীয়ভাবে সমাধান করা যেত। এভাবে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর ঠিক হয়নি। আমরা আইনের আশ্রয় নেব ও মামলা করব।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ...

Photo

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নির্দেশনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত