রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   04-Mar-2025   55

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার হতেই হবে। ফ্যাসিস্টদের বিচার আমরা সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। আজ গতকাল মঙ্গলবার দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দেশের সমস্ত কিছুই নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচনকে প্রলম্বিত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের জন্য মারাতœক ক্ষতি হবে। ফ্যাসিস্ট দমনে নতুন কোনো ফ্যাসিজম তৈরির আশঙ্কাও করে বিএনপির এই নেতা বলেন, একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। এর আগে বেলা ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন মির্জা ফখরুল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে তিনি তখনই অসুস্থ অনুভব করছিলেন। রোববার কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখন তিনি হাসপাতালের কেবিনে আছেন। মির্জা ফখরুল ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত¡াবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে বিএনপির মহাসচিবের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কফ জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিলো। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

office@ukantho.com


Photo

৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক 1 জন নিহত...

Photo

চমেকের ছাত্রদল নেতা মহেশপুরের সোহাগ সাড়ে ৬ বছর ধরে গুম! শোকে মৃত্যু বাবার, পথ চেয়ে আছেন বৃদ্ধা মা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও...

Photo

রংপুরে ৪ খুন: আসামিদের শরীরে মাদকের আলামত মেলেনি

এফএনএস: রংপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত