মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

উচ্চকন্ঠ   25-Aug-2026   30

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া সুগার মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার নুর ইসলামের ছেলে আব্দুর রহমান (২৭) এবং একই এলাকার আব্দুল জিন্নাহ শেখের ছেলে মো. মোমিন (২৫)। পুলিশ জানিয়েছে, মোমিনের বিরুদ্ধে এর আগে কালীগঞ্জ থানায় চুরির একটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে বলিদাপাড়া সুগার মিলের সামনে চোর সন্দেহে দুই যুবককে স্থানীয় জনতা আটক করে মারধর করছিল। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গত ১৩ জুন কালীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত মামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, জনতার হাতে আটক দুই যুবককে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে জিজ্ঞাসাবাদ ও তদন্তে তাদের মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চুরি ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

office@ukantho.com


Photo

মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী...

Photo

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে...

Photo

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী...

Photo

শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত