বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

উচ্চকন্ঠ   05-Sep-2025   91

Photo

এফএনএস: রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরী (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামী সঞ্জয় মন্ডলকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনিও মারা যান। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালিতে বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয় মন্ডল ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়কে থাকা ছোট ছোট স্পিডব্রেকারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহন তাদের দুজনকে ২০ ফুট টেনে নিয়ে যায়। বিকট শব্দ পেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা সঞ্জয় মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরীর মৃত্যু হয়। নিহত সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুরী জানান, ঘটনাস্থলেই তার বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তারও মৃত্যু হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক কৌশিক কুমার দাস বলেন, আহত রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

এফএনএস: ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড...

Photo

পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন: প্রেস সচিব

এফএনএস: পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন করা...

Photo

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সময় ঠিক করবে সরকার: ইইউ রাষ্ট্রদূত

এফএনএস: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

Photo

এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বসির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত