রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

উচ্চকন্ঠ   09-Sep-2025   54

Photo

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্তের স্বার্থে নামপরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। জানা গেছে, আটক হওয়া দুই জনই পেশায় কবিরাজ। একজনের নাম আব্দুর রব (৭৩)। বাড়ি নাঙ্গলকোট। গত সোমবার এ তথ্য জানিয়েছিল র‌্যাব। ওসি মহিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে। যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। প্রেস ব্রিফিং করে বিস্তারিত বলা হবে। উল্লেখ্য, গত সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড।

office@ukantho.com


Photo

মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের কর্মরত...

Photo

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস...

Photo

উচ্চকন্ঠ নিউজের শুভাকাঙ্খী সাংবাদিকদের সম্মানে ঘরোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নিউজ...

Photo

দেশে কোনো লোডশেডিং নেই: জ্বালানী মন্ত্রী

এফএনএস: দেশে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত