রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

উচ্চকন্ঠ   25-Jun-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত| একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে|
বৃহস্পতিবার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন|
রায়ে দোষী সাব্যস্ত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়| জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে|
দণ্ডপ্রাপ্তরা হলেন— হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাওকি গ্রামের মুকুল মালিকের স্ত্রী ফিরোজা খাতুন, গোপীনাথপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন এবং মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (পলাতক)|
অপরদিকে, একই মামলার আসামি ফারুক হোসেন ও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন|
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের বিরোধ হয়| ওই রাতেই মুকুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন| পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেতের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ|
এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন|
রায়ে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্বে ভোগ করা হাজতবাসের সময় দণ্ডের সঙ্গে সমš^য়ের নির্দেশ দেন| একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিদের জামিননামার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে|

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

Photo

শৈলকুপায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার...

Photo

এশিয়ার বৃহত্তম ‘বটবৃক্ষ’ সংরক্ষণে নেই কোন উদ্যোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের...

Photo

হাসপাতালে নিজ কক্ষে মিলল চিকিৎসকের গলা কাটা লাশ

এফএনএস: নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এ এইচ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত