রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পিচের রাস্তায় কাঁদা, ভোগান্তিতে পথচারী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

উচ্চকন্ঠ   13-Aug-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইতহের মহেশপুরে পিচের রাস্তার উপর নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক মাটির কাঁদা দেওয়ায় পিচলে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে চলন্ত মোটরসাইকেল চালকেরা, ভোগান্তিতে পথচারিরা।

কাঁদা পানি নিরশনের জন্য মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপির ৯নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের মেইন সড়কে পিচ রাস্তার উপর দেওয়া হয়েছে নিম্ন মানের ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি, এতে পিচলে পড়েছে একাধিক চলন্ত মোটরসাইকেল চরম ভোগান্তিতে জনসাধারণ।

বিষয়টি নিযে স্বরজমিন গিয়ে দেখা যায় ইউপির ৯ নং ওয়ার্ড কাকিলাদাড়ী গ্রামের কাঁটাখালি হইতে গ্রামে যেতে মেইন সড়কে কাঁদা পানি নিরশনে মানুষ ও যান চলাচলের জন্য এসবিকে ইউপি চেয়ারম্যান পাঁকা সড়কের উপর নিম্ন মানের ইটের ঘ্যাস দেয়, যাহা ইট ভাটার ঘ্যাস নামক কাঁদা মাটি।

এ ব্যাপারে কাকিলাদাড়ী গ্রামে বাসিন্দা ষ্টাম্প ভ্যান্ডারি ও মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ বলেন, বর্ষা মৌসুমে কাঁদা ও গর্ত ভরাটে গত দুই দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাস্তার উপর এই নিম্ন মানের ঘ্যাস মাটি দিয়ে চলাচলের অনুপযোগী করে।

এতে গত দুই দিনে আমি সহ অন্তত ১০টি মোটরসাইকেল পিছলে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়া কৃষকের চাষাবাদ বহনকারী পাওয়ার টিলার সহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এবিষয়ে ৯নং ওযার্ড ইউপি সসস্য বিপুল হোসেন জানান, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তাই আমি কিছু বলতে পাড়বোনা। যা বলার চেয়ারম্যান বলবেন।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান নুথান চৌধুরীর সাথে বার বার তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

আমরা সবাই বাংলাদেশী, এখানে সাম্প্রদায়িকতার স্থান হবে না: বিএনপি নেতা হামিদ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

Photo

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনার নেপথ্যে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে...

Photo

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ নূরুল ইসলাম

এফএনএস: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার...

Photo

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত