সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র‍্যাব

উচ্চকন্ঠ   01-Dec-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
রোববার (৩০ নভেম্বর) রাতে তাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন ও পুরন্দরপুর গ্রামের মৃতঃ নজরুল শেখের ছেলে জনি শেখ।
ঝিনাইদহ র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরুন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজনকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান , ঝিনাইদহ র‍্যাব-৬ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মহেশপুরের ফতেপুর ইউনিয়রে পুরুন্দরপুর এনএন পাম্পের কাছাকাছি জীবননগর-কালীগঞ্জ পাঁকা সড়কের উপর সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

office@ukantho.com


Photo

রাজনৈতিক বৈষম্যের শিকার ঝিনাইদহ জেলার সৎ যোগ্য ও মেধাবী চার নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বৈষম্যের শিকার ঝিনাইদহ জেলার...

Photo

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশ আইনশখলার অবণতি ও গুপ্ত সংগঠনর...

Photo

একজন হামিদুল ইসলাম: জিয়া পরিবারই যার ধ্যান-জ্ঞান

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবার অন্তঃপ্রাণ একজন কালীগঞ্জের হামিদুল...

Photo

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত