বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মোটরসাইকেলের অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

উচ্চকন্ঠ   17-May-2026   57

Photo

এফএনএস: মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন। গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা এ কথা বলেন। স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ উচিত নয়। ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে বলে তিনি আশা করেন। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

office@ukantho.com


Photo

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তাকে অবশেষে বদলি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ঘুষ, অনিয়ম, স্বেচ্ছাচারি কর্মকাণ্ডের...

Photo

কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবকে সংবর্ধনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত