অন্যান্য
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত
উচ্চকন্ঠ 06-Apr-2025 51
এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে নারী, শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস, আর পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামে যাচ্ছিল। পথে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর ছতুরা ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রæত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
office@ukantho.com