সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে ইউরোপী ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তার সাক্ষাৎ

উচ্চকন্ঠ   07-Jan-2026   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক উর্ধ্বতন কর্মকর্তা।
বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অবজারভেশন টিমের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইউরোপী ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডার কে আসন্ন নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নানা উদ্যোগ অবহিত করা হয়। এসময় সংস্থাটির কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন।
এসময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাতে পারে। পর্যবেক্ষক টিম পাঠানোর ব্যাপারে আমরা এখনো কোনো চিঠি পায়নি। তবে তারা হয়তো টিম পাঠানোর আগে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন।
জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমেই জেলা পর্যায়ে দেশি-বিদেশী পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। মি. গার্ট বিনডার ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক সংস্থার লিয়াঁজো অফিসার। আমরা তাকে ঝিনাইদহ জেলার নির্বাচনী মাঠের ব্যাপারে অবহিত করেছি।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে সহকারী উপ-পরিদর্শকের...

Photo

পিরোজপুরে ভাত রান্না নিয়ে বিরোধের জেরে মাকে হত্যা, যুবক গ্রেপ্তার

এফএনএস: পিরোজপুরের কাউখালীতে ভাত রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে...

Photo

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্টে চ্যাম্পিয়ন কালীগঞ্জ একাদশ ও প্লেট চ্যাম্পিয়ন কোটচাদপুর

জামির হোসেন: ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট...

Photo

৫ আগস্টের পর বাথরুমে লুকিয়ে ছিলাম: দ্য ওয়ালকে ওবায়দুল কাদের

এফএনএস: আওয়ামী লীগে শেখ হাসিনার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা ওয়ায়দুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত