মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

উচ্চকন্ঠ   22-Aug-2026   35

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই ব্যক্তি গণপিটুনির শিকার হয়। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রাম ও সংলগ্ন ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাদুরগাছা গ্রামের মৃত ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের গোয়ালঘরে গভীর রাতে গরু চুরি করতে যায় কয়েকজন চোর। এ সময় তারা বাড়ির গেট ও দরজা-জানালা বন্ধ করে দেয়। পরে গোয়ালঘর থেকে দুটি গরুর মধ্যে একটি নিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা বাড়ির গেটের তালা ভেঙে পরিবারের সদস্যদের উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আশপাশের এলাকায় চোরদের খুঁজতে শুরু করেন।
একপর্যায়ে রাত ৩টার দিকে উপজেলার ঠিকডাঙ্গা-পিরোজপুর মাঠে একটি গরুসহ দুই চোরকে আটক করেন গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে একজন নিহত হয় এবং অপারজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
পুলিশের উদ্ধার করা দুই ব্যক্তির মধ্যে মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অপরজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। একজন মারা গেছেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা)...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ টাকা ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

হরিণাকুন্ডু চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন...

Photo

মহেশপুরে কাজীরবেড় ইউনিয়নে ধানের শীষ প্রার্থী রনির গণসংযোগ, পথসভায় জনসমাগম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত