বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী

উচ্চকন্ঠ   21-Apr-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঝিনাইদহ জেলায় শুরু হয়েছে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা–২০২৬। জেলার ৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ২০ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে ৩৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ হাজার ৪৪৩ জন, ৭টি কেন্দ্রে ভোকেশনাল শাখার ১ হাজার ৩৮০ জন এবং ৯টি কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী।
মঙ্গলবার জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার নারায়ন চন্দ্র পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও নকলমুক্ত পরীক্ষা উপহার দেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগের ফলে জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

office@ukantho.com


Photo

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

এফএনএস: আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় রাজশাহী...

Photo

৫ আগস্ট ঘটিয়েছে জামায়াত, এমন মন্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর...

Photo

শৈলকুপার শেখপাড়ায় সড়কের বাক-সরলীকরনভিটেমাটি হারানোর আশঙ্কা, রেহাই পাচ্ছে না কবরস্থানও

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: স্বামী ছেড়ে গেছে বিশ বছর আগে। তিন মেয়ে...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত