রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

উচ্চকন্ঠ   20-Nov-2025   91

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ইজিবাইকে যশোরের চৌগাছায় যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথিমধ্যে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামে পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

এফএনএস: ঝিনাইদহের শৈলক‚পায় উপজেলা কৃষকদল নেতার ছেলের বিরুদ্ধে বিয়ের...

Photo

নারায়ণগঞ্জে ভাসুরের ছুরিকাঘাতে নারীর মৃত্যু: থানায় আত্মসমর্পন

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নাদিয়া আক্তার লীনা (২৫) নামে এক গৃহবধূকে...

Photo

ভারতের সাথে আ’লীগের ১০টি গোপন চুক্তি হয়েছিলো: নড়াইলে মুফতি রেজাউল করিম

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত