সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

উচ্চকন্ঠ   30-Jun-2025   52

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৯ টার দিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত ধর্ষক তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল (৩১) কে ওই গ্রামের একটি দোকান থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাত ১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মন্ডল কে আসামী করে ধর্ষন মামলা দায়ের করেছেন।
জানা যায়, রোববার দুপুরে ১২ বছর বয়সী ওই কিশোরী প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে যায়। সেসময় সোহেল তার শিশু সন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষন করে। এরপর বাড়ি ফিরে আসলে সন্ধ্যায় কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে তার মা'কে বিষয়টি জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত আসামী সোহেল মন্ডলকে সোমবার দুপুরে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
ভুক্তভোগী কিশোরীর মা জানায়, তার মেয়ে লেখাপড়া করেনা। বাড়িতেই বেশী সময় থাকে। মাঝে মধ্যে প্রতিবেশী সোহেল মন্ডল এর বাড়িতে যায়, তার ছোট শিশুকে কোলে নেয়। রোববারও তাদের বাড়িতে যায়। তখন সোহেল বাচ্চাকে কোলে নেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এই পাশবিক নির্যাতন করে। প্রশাসন যেন সঠিক তদন্ত করে এর সঠিক বিচার করে এটাই আমার চাওয়া।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ৩৫ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে...

Photo

কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেত্রীর দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময়

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: দূর্গাপুজা উপলক্ষে সনাতন...

Photo

বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ...

Photo

ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিলো বিএনপি, ছিলেন জায়মা রহমানও

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত