প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 15-Feb-2025 44
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যের কথা চিন্তা করে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর থানাধীন আড়মুখী জোয়ারদার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করে স্বপ্ন ছোঁয়া সামাজিক উন্নয়ন ফোরাম।
দিনব্যপী এলাকার সহস্রাধিক মানুষকে বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার। এছাড়াও তাদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শফিউল আলম সোহাগ, সংগঠনটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক ওলিয়ার রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
office@ukantho.com